নেত্রকোনায় আওয়ামীলীগ ও যুবলীগের বিক্ষোভ, প্রতিবাদ মিছিল
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’কে হত্যার হুমকি ও সারাদেশে বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনায় আওয়ামী লীগ ও যুবলীগের বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল হয়েছে।
শনিবার ১১ টার দিকে শহরের ছোট বাজারস্থ জেলা আওয়ামী কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়কে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল করা হয়েছে। এতে নেত্রকোনা জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, জেলা যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ অংশ নেয়।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক, জেলা বারের সভাপতি, পিপি, অ্যাডভোকেট ইফতেখার মাসুদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, শামসুর রহমান লিটন, দপ্তর সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, সদস্য আব্দুল কাইয়ুম রোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মানিক, সম্পাদক, হাফিজুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি, অর্পিতা খানম সুমি, মহিল ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার প্রমূখ।
অপরদিকে যুবলীগের সভাপতি প্রার্থী একেএম আজহারুল ইসলাম অরুন, ফয়সল আহমদ রনি, মাসুদ খান জনিসহ আরও অনেকেই পৃথক পৃথকভাবে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে।
পরে নেতা-কর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় শেখ হাসিনা’র ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি বক্তব্য রাখেন।
স/বি

