ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নেত্রকোনায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

পিয়াস আহমদ, নেত্রকোনা প্রতিনিধি ।। নেত্রকোনায় সাংবাদিক পিয়াস আহমদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন—নেত্রকোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক শামীম তালুকদার, সাংবাদিক কামাল হোসাইন, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, সাংবাদিক রাকিবুল ইসলাম লিমন, সাংবাদিক মহসিন মিয়া, সাংবাদিক শহীদুল ইসলাম শফিক ও ভিকটিম সাংবাদিক পিয়াস আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, দস্যুতার ঘটনার সংবাদ প্রকাশের জেরে গত ৪ সেপ্টেম্বর প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একদল সন্ত্রাসী সাংবাদিক পিয়াস আহমদকে নৃশংসভাবে মারধর করে। এসময় তার হাত ভেঙে যায় এবং বুকে কাঠের লাঠি ও ইট দিয়ে আঘাত করা হয়।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।