নেত্রকোণা জেলা প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন সম্পন্ন
নেত্রকোণা থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ-নেত্রকোণা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭০ জন ভোটারের মধ্যে ৬৮ জন ভোটার নিজ নিজ ভোট প্রয়োগ করেন।
পদাধিকার বলে জেলা প্রশাসক নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সভাপতি। সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ৩৮ ভোটে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শ্যামলেন্দু পাল ২৩ ভোট পেয়েছেন। এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন ৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে এম.এ মুখলেছুর রহমান খান ৩১ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী হাবিবুর রহমান ২২ ভোট পেয়েছেন। মনিরুজ্জামান মহসিন ১৫ ভোট ও জাহাঙ্গীর আলম স্বজল ০১ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. আব্দুল্লাহ ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সুজাদুল ইসলাম ফারাস ৩২ ভোট পেয়েছেন। সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ৩৭ ভোটে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মনোরঞ্জন পেয়েছেন ২৬ ভোট। দপ্তর ও লাইব্রেরী সম্পাদক পদে দিলোয়ার খান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাহিদ হাসান ২৪ ও মুজাহিদুল ইসলাম সবুজ ১৬ ভোট। কার্যকরী সদস্য পদে ৪ জন নির্বাচিত হয়েছেন- নাজমুল শাহাদত নাজু-৫৩, অন্যদিকে আলপনা বেগম- ৪৩, শিমুল মিল্কী-৩৮, কিবরিয়া হেলিম-৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে খলিলুর রহমান খান ইকবাল-৩১, ভজন দাস-২৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে সানোয়ার হোসেন ভূইয়া, যুগ্ম সম্পাদক পদে আফম রফিকুল ইসলাম আপেল, সমাজ কল্যাণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা উছমান গণি তালুকদার, ক্রীড়া সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সঞ্জয় সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে হানিফ উল্লাহ প্রকাশ, সুধী সদস্য পদে বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, এডভোকেট নূরুজ্জামান নূরু বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। আটপাড়া উপজেলা প্রেসক্লাবসহ সকল উপজেলা প্রেসক্লাব নব-নির্বাচিত নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
স/বি

