ঢাকামঙ্গলবার , ১৬ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ১৬, ২০২১ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন যুগ্ম সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন মো: সুজাদুল ইসলাম ফারাস

আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ : আগামী ৩০ মার্চ, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

আজ মঙ্গলবার জেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, ডেইলী অবজারভার ও দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি এবং আটপাড়া উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মো: সুজাদুল ইসলাম ফারাস যুগ্ম সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন যাবৎ সততা ও নিষ্ঠার সহিত সমাজের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। এছাড়াও বিগত সময়ে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ পদে নিয়োজিত ছিলেন।

আগামী ৩০ মার্চের দ্বি-বার্ষিক নির্বাচনে জেলা ও উপজেলার সকল ভোটারদের নিকট ভোট প্রার্থনা ও দোয়া প্রত্যাশা করেন। এছাড়া জেলার প্রতিটি উপজেলা প্রেসক্লাব ও গণমাধ্যম কর্মীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

স/বি