ঢাকারবিবার , ১৬ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নীলফামারী ডিমলায় বজ্রাঘাতে টহলরত বিজিবি সদস্যের মৃত্যু

admin
জুন ১৬, ২০১৯ ৩:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

আবু মোতালেব হোসেন,নীলফামারী প্রতিনিধিঃ টহলরত অবস্থায় নীলফামারীর ডিমলা সীমান্তে ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) জোয়ান কামরুল ইসলাম (৩৫) বজ্রাঘাতে নিহত হয়েছে। ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের পরিচালক লেঃ কর্ণেল মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি সিরাজগঞ্জ জেলার কুলাউড়া উপজেলার চর পাহাড়ী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। নিহত কামরুল ইসলাম ডিমলা উপজেলা বালাপাড়া কো¤পানি কমান্ডারের আওতায় ঠাকুরগঞ্জ বিজিবি ক্যা¤েপ নায়েক পদে কর্মরত ছিলেন।

সুত্র জানায়, শুক্রবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগঞ্জ সীমান্তে পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়া নামক স্থানে নায়েক কামরুল ইসলাম (৬৬৭১৪) ও সৈনিক ইয়াছিনসহ (২৮) সীমান্তে টহল দেয়ার সময় বজ্রাঘাতে কামরুল ইসলামের শরীর ঝলসে যায়। এ সময় তিনি ঘটনাস্থলে নিহত হন। আহত হন তার সঙ্গে থাকা সৈনিক ইয়াছিন। ইয়াছিনকে তাৎক্ষনিক ভাবে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ জুন) সকালে ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের পরিচালক লেঃ কর্ণেল মোস্তাফিজুর রহমান বলেন, কামরুল ইসলাম ডিমলা সীমান্তে টহলরত অবস্থায় দুর্যোগপুর্ন আবহাওয়ার কবলে পড়ে নিহত হয়েছেন। তিনি দেশের সীমান্তে অতন্দ্র প্রহরী হিসাবে সর্বদা দায়িত্ব পালন করেন। তার মরাদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, নিহতের মরাদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এ ব্যাপারে ডিমলা থানায় অপমৃত্যর একটি মামলা দায়ের হয়েছে।

স/এষ্