ঢাকাবুধবার , ২৯ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নিয়ামতপুরে পাঁচ জয়িতা নারীর আত্মজীবনী

admin
মে ২৯, ২০১৯ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরীতে অবদান রাখার জন্য যে পাঁচজন নারীকে জয়িতা নারী হিসাবে নির্বাচিত করা হয়েছে তারা হলেন মোসাঃ আলেয়া, সে উপজেলার পাড়ইল ইউনিয়নের ধাঐল গ্রামের মোঃ আফসার আলীর স্ত্রী, মোসাঃ আসমা খাতুন, সে উপজেলার সদর ইউনিয়নের বালিচাঁদ গ্রামের মোঃ আকতার হোসেনের কন্যা, মোসাঃ হাসনা হেনা, সে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর গ্রামের মোঃ শুকুর উদ্দিনের স্ত্রী, মোসাঃ আরিফা খাতুন, সে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মোঃ আক্কাস আলীর কন্যা, মোসাঃ হাসনারা বেগম, সে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের করিমপুর গ্রামের মিলন বাসীর স্ত্রী।

মোসাঃ আলেয়াঃ মোসাঃ আলেয়া খাতুন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে জয়িতা নির্বাচিত হয়েছেন। ৪৮ বছর বয়সের আলেয়া ৯ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা। পরিবারের সদস্য সংখ্যা ৫জন।

মোসাঃ আলেয়া বেগম নিয়ামতপুর উপজেলাধীন, পাঁড়ইল ইউনিয়নের-কুন্ডহরী একটি বাড়ি একটি খামার সমিতির একজন সফল সদস্য। তিনি ২০১৪ সালে সরকারের অগ্রাধিকার প্রকল্প একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে ৫,০০০/- টাকা ঋণ গ্রহন করেন। ২০১৫ সালে ভেড়া বিক্রি করে এবং দ্বিতীয় দফায় প্রকল্প হতে =১০,০০০/- টাকা ঋণ গ্রহন করেন। তৃতীয় দফায় ১৪,০০০/- টাকা ঋণ গ্রহন করেন ৪টি ছাগল ক্রয় করেন। সেই ঋণ পরিশোধ করে ২০১৮ সালে ৪র্থ দফায় ১৭,০০০/- টাকা ঋণ গ্রহন করেন এবং নিজস্ব টাকা বিনিয়োগ করে জমি টেন্ডার নিয়েছেন। বর্তমানে তার নিজস্ব জমির পরিমান দেড় বিঘা, ১৪ টি গরু এবং ১০ টি ছাগল রয়েছে। তিনি জানান পূর্বের তুলনায় বর্তমানে অনেক ভাল আছেন এবং ক্ষুদ্র উন্নয়ন প্রকল্প গ্রহন করে আর্থিক ভাবে সচ্ছল হয়েছেন ।

সীমিত বিদ্যার অধিকারী ও দারিদ্রপীড়িত হওয়া সত্ত্বেও তিনি সংসারে হাল ধরার সাহসিকতা দেখিয়েছেন। তাঁর ছেলে-মেয়েদের উপযুক্ত শিক্ষা দেয়াসহ মেয়েদেরকে বিয়ে দিয়েছেন এবং সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন। বর্তমানে তিনি স্বচ্ছল ভাবে জীবন যাপন করছেন এবং অন্যদের জন্য অনুকরনীয় উদাহারণ সৃষ্টি করেছেন।

মোসাঃ আসমা খাতুনঃ মোসাঃ আসমা খাতুন শিক্ষা ও চাকরী ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য জয়িতা নির্বাচিত হয়েছেন। সে নিয়ামতপুর উপজেলার মত প্রত্যন্ত অঞ্চলে সীমিত সুযোগ-সুবিধার ভেতরেও নিজ আগ্রহে পড়াশোনায় সাফল্য অর্জন করেছেন। বাবার আর্থিক দৈন্যতা থাকা সত্ত্বেও পড়াশোনা বন্ধ করেননি ।

আর্থিক প্রতিকূলতাকে কাটাবার জন্য টিউশনি করে পড়াশোনা অব্যাহত রেখেছেন। সকল প্রতিকূলতা জয় করে রাজশাহী মেডিকেল কলেজে মেধা তালিকায় স্থান অর্জন করেছেন ।

তিনি যথেষ্ট উদ্যোমী, সৎ, মেধাবী , কর্মঠ এবং আত্বসম্মানবোধ সম্পন্ন একজন অনুকরনীয় ব্যক্তি। সে বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজের ১ম বর্ষের ছাত্রী।

মোসাঃ হাসনা হেনাঃ মোসাঃ হাসনা হেনা সফল জননী নারী হিসাবে বিশেষ অবদান রাখার জন্য জয়িতা নির্বাচিত হয়েছেন। ৫০ বছর বয়সি এই নারী এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন। সে তিন কন্যা সন্তানের জননী। বর্তমানে তিনি আর্থিকভাবে স্বচ্ছল । তিন কন্যকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে চাকুরি দিয়ে স্বাবলম্ভী করেছেন। তিন কন্যাকে চাকুরীজীবি ছেলের কাছে পাত্রস্থ করে সমাজে প্রতিষ্ঠিত করেছেন।

মোসাঃ আরিফা খাতুনঃ মোসাঃ আরিফা খাতুন নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুর ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য জয়িতা নির্বাচিত হয়েছেন। ২৮ বছর বয়সি আরিফা ৪বছর পূর্বে তালাকপ্রাপ্ত হয়। এক প্রতিবন্ধি পুত্র সন্তান নিয়ে জীবনযুদ্ধে অবর্তীর্ণ হন। এসএসসি পর্যন্ত লেখাপড়া করে সে বর্তমানে ব্র্যাকে চাকুরী করেন। সে বাল্যবিয়ের শিকার হওয়া সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যান । বিয়ের পরও নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে পড়াশোনা চালিয়ে যান। তালাকপ্রাপ্ত হওয়া সত্ত্বেও টিউশনি করে পড়াশোনার খরচ ও সন্তানের খরচ চালান।

বর্তমানে তিনি চাকুরি করে স্বাবলম্বী হয়ে অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মোসাঃ হাসনারা বেগমঃ মোসাঃ হাসনারা বেগম সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য জয়িতা নির্বাচিত হন। ৩৪ বছর বয়সি হাসরানা বেগম এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন।

সে এক কন্যা সন্তানের জননী। সে বিয়ের পর বাড়ীতে বসে না থেকে ব্র্যাক এনজিওতে পুষ্টিকর্মী হিসেবে যোগদান করেন। এক পর্যায় সমাজকর্মী হিসেবে মানুষের মনে স্থান করে নেন।

সমাজ উন্নয়নে বাল্যবিয়ে, নারী ও শিশু পাচার রোধ, যৌতুক প্রথার কূ-প্রভাব , মাদকের অপব্যবহার রোধসহ প্রভৃতি বিষয়ে জনসচেতনতামূলক প্রচারনা চালিয়ে থাকেন। হাসরানা বেগম বর্তমানে বাহাদুরপুর ইউনিয়নের মহিলা সদস্য।

স/এষ্