ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

‘নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে ইসি’

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ৮:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

নব নিযুক্ত নির্বাচন কমিশন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি এ দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বলেও মন্তব্য করেন নুরুল হুদা।

এসময় সিইসি তার নিয়োগ নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে বলেন, তারা কেন আর কীভাবে এসব মন্তব্য করেন। এটা তাদের ব্যাপার। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য কোনোটাই আমার নেই।

তিনি আরও বলেন, আমরা এখনও চেয়ারেই বসিনি। তাই বিস্তারিত কিছু বলার সময়ও আসেনি। তবে এতটুকুই বলবো, আমরা আন্তরিক, দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যাতে আমরা সার্থক হতে পারি।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এসময় তার সাথে অপর চার কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।

স/শা