ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় দুই জেলেকে আটক, তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

admin
অক্টোবর ৭, ২০১৭ ৯:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃরাজিব তালুকদার

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় ঝালকাঠির নলছিটি উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। সকালে বিষখালী নদীর নলবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো নলবুনিয়া গ্রামের মনির হোসে ও হাওলাদার। দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশ্রাফুল ইসলাম আটককৃতদের প্রত্যেককে চার হাজার টাকা করে জরিমানা করেন। এদিকে গতরাত থেকে আজ দুপুর পর্যন্ত সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জালগুলো নলছিটি উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিহরন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আইন অমান্য করে জেলেরা নদীতে জাল ফেলে মা ইলিশ ধরছেন। ইলিশ রক্ষায় সার্বক্ষণিকভাববে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

স/মা