প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈর্ষান্বিত ইমেজের ওপর ভর করেই আগামী নির্বাচনে লড়বে আওয়ামী লীগ। ২৯৯টি সংসদীয় আসনে গ্রুপিং, নেতাদের পারস্পরিক ব্যবসা-বাণিজ্যের ভাগবাটোয়ারা নিয়ে লড়াই, নানামুখী সংকট উত্তরণে শেখ হাসিনাই শেষ ভরসা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গত আট বছরে উন্নয়ন সাফল্য ও ব্যক্তিগত ইমেজে শেখ হাসিনা এখনো সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতার শীর্ষে। দল ও সরকার সবকিছুই এককভাবে সামাল দিয়ে চলেছেন তিনি। যাদের ওপর ভরসা করছেন, বেশির ভাগ ক্ষেত্রেই কোথাও বাস্তবমুখী কর্মতত্পরতায় নেই। বরং নিত্যনতুন ঝামেলা তৈরির কারণে জনগণের চিন্তা-চেতনার ওপর ভর করেই আগামী নির্বাচন পরিস্থিতি উত্তরণের পরিকল্পনা নিচ্ছেন শেখ হাসিনা। তবে দলে ও সরকারে বিতর্কিতরা বাদ পড়বেন এটা অনেটকাই নিশ্চিত। নির্বাচনের আগেই অনেক কিছু নতুন করে সাজাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রচারে প্রাধান্য পাবে সরকারের দুই মেয়াদের উন্নয়ন সাফল্য। বিদ্যুৎ খাতে ২০০৯ সালে কী অবস্থান ছিল, আর এখন কোন অবস্থান তা জানানো হবে। দেশের মহাসড়কগুলো উন্নয়ন বিপ্লব, ঢাকা-চট্টগ্রামের ফ্লাইওভার, কৃষি খাতে বিশাল অর্জন, খাদ্যে উৎপাদন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি, শিক্ষা খাতে উন্নয়ন, অবহেলিত জনগোষ্ঠীর জন্য সরকারের ব্যাপক পদক্ষেপ ধারাবাহিকভাবে সাধারণ মানুষের কাছে প্রচারণায় নামবে ক্ষমতাসীন দল। এর মধ্যে অতীতের মতোই শেখ হাসিনা দলকে সংগঠিত করতে অব্যাহতভাবে বিভিন্ন কর্মসূচি নেবেন।
স/এষ্

