নির্বাহী পরিচালক পদে এফআইআর টিভি অনলাইনে যোগ দিলেন এনাম
প্রেস বিজ্ঞপ্তি : পা পা হাঁটি হাঁটি করে ১৭জুলাই ২০১৭ সাল থেকে এফআইআর টিভি অনলাইন নিউজ পোর্টালটি সুনামের সঙ্গে দেশ ও জনগনের সেবায় কাজ করে যাচ্ছে।
চ্যানেলের কর্তৃপক্ষের সিদ্ধান্তে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ঠ সমাজ সেবক ও দানবীর মো: এনাম মিয়া ‘কে এফআইআর টিভি অনলাইন এর নির্বাহী পরিচালক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
১ আক্টোরর ২০২২ থেকে এফআইআর টিভি অনলাইন এর নির্বাহী পরিচালক পদে মো: এনাম মিয়া দায়িত্ব গ্রহণ করেন।
প্রতিষ্ঠানের কর্মরত সদস্যগণ ও বিভিন্ন গণমাধ্যম থেকে মো: এনাম মিয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এবিষয়ে এনাম মিয়া বলেন, এফআইআর টিভি অনলাইন এর নির্বাহী পরিচালকের দায়িত্ব পেয়ে খুব ভাল লাগছে। নিজের অভিজ্ঞতা ও মেধা কাজে লাগিয়ে পাঠক ও দর্শকদের সময় উপযোগী একটি গণমাধ্যম উপহার দিত আপ্রাণ চেষ্টা করবো। তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
স/এষ্

