ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নির্বাচন নিয়ে কোনো আলোচনা বা সংলাপ হবে না- খাদ্যমন্ত্রী

admin
নভেম্বর ১৬, ২০১৭ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

বিএনপি-জামায়াতকে রাজনীতি থেকে নির্মূল করতে হবে মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো আলোচনা বা সংলাপ হবে না। নির্বাচনে কেউ আসুক বা না আসুক এতে কিছু যায় আসে না।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিরোধী বিএনপি-জামায়াতকে দেশের রাজনীতি থেকে নির্মূল করতে হবে। আজ জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করবে শেখ হাসিনার সরকার। সংবিধান থেকে এক চুলও বিচ্যুতি হবে না। আয়োজক সংগঠনের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার শামসুল হক রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

স/মা