ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নির্বাচন কমিশনের ঘোষিত গাজীপুর-৬ আসন রক্ষার দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ১২, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশনের ঘোষিত গাজীপুর-৬ আসন রক্ষার দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ

টঙ্গী প্রতিনিধি ।। নির্বাচন কমিশনের ঘোষিত গাজীপুর-৬ সংসদীয় আসন ফিরে পাওয়ার দাবিতে টঙ্গীর সর্ব সাধারণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কে চলাচল বন্ধ থাকে, সৃষ্টি হয় তীব্র যানজটের।

বুধবার সকল ৯টা থেকে সাড়ে দশটা পর্যন্ত টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক টায়ারের আগুন জ্বালিয়ে অবরোধ করেন গাজীপুর-৬ আসেনর জনগণ।

বিক্ষোভকারীরা জানান, সাম্প্রতিক নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস প্রস্তাবে গাজীপুর-৬ আসন বিলুপ্তির উদ্যোগে তাঁরা উদ্বিগ্ন। এতে তাদের এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন তারা।

বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে “গাজীপুর-৬ আসন চাই, এলাকার মর্যাদা রক্ষা চাই” শ্লোগান দিতে থাকেন। অবরোধের কারণে ঢাকা ও ময়মনসিংহমুখী হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন। স্থানীয় রাজনৈতিক নেতারা জানান, আসনটি রক্ষায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিতে তাঁরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করবেন।

বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার,গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শেখ মো: আলেক, বিএনপি নেতা জসিম উদ্দিন ভাট, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী, শেখ মো: সুমনসহ এলাকার সাধারণ জনগণ।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ জানাচ্ছে। স্থানীয় সচেতন মহল বলছেন, “এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি জনগণের ন্যায্য অধিকার ও প্রশাসনিক ন্যায়বিচারের দাবি।”