ঢাকাসোমবার , ৬ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নির্বাচনে না গেলে জনবিচ্ছিন্ন হবে বিএনপি : নাসিম

admin
মার্চ ৬, ২০১৭ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে না গেলে জনবিচ্ছিন্ন হয়ে যাবে। অন্যথায় অস্তিত্ব সংকটে পড়বে দলটি।

সোমবার দুপুরে ধানমণ্ডিতে কার্যালয়ে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

নাসিম বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই হবে নির্বাচনকালীন সরকার।  সংবিধানের বাইরে কোনো দল নির্বাচনকালীন সরকারে যেতে পারবে না।

তিনি বলেন, বিএনপি নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চক্রান্ত শুরু করেছে। তাই তারা উদ্ভট কথা বার্তা বলছে।

তিনি আরো বলেন, মার্চ মাস ইতিহাস ও সংগ্রামের মাস।স্বাধীনতার লড়াইয়ের মাস। ২৫ মার্চকে গণহত্যার দিবস হিসেবে পালন করার জন্য জাতীয়ও আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষে কাজ করছে সরকার।

নাসিম বলেন, ৭, ১৭, ২৫ ও ২৬ মার্চ আওয়ামী লীগ ও ১৪ দল বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা করেছে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিন। ৭ মার্চ ভোরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পুষ্পার্পণ করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া, গণ-আজাদী লীগের সভাপতি এসকে সিকদারসহ ১৪ দলের নেতৃবৃন্দ।

স/শা