ঢাকামঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েও নিয়োগ পাচ্ছে না পরেশ বালা, আদালতে মামলা

admin
জানুয়ারি ১০, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েও নিয়োগ পাচ্ছে না পরেশ বালা, আদালতে মামলা

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি।। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম একাডেমীর নৈশপ্রহরীর নিয়োগ পরিক্ষায় প্রথম স্থান অধিকারকারীকে নিয়োগ না দিয়ে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ায় ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মামলা করেছেন উত্তীর্ণ প্রার্থী পরেশ বালা। তার দাবি স্কুল কর্তৃপক্ষ অর্থ লেনদেনের মাধ্যমে অন্য কাউকে নিয়োগ দানের পায়তারা করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বামনগাতি এলাকার পংকজ বালার ছেলে পরেশ বালাসহ ৯জন প্রার্থী নৈশপ্রহরী পদে আবেদন করেন। পরে (৩০ সেপ্টেম্বর) পরীক্ষায় ৬জন প্রার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেন। এতে লিখিত পরিক্ষায় ৩০ ও মৌখিক ০৬.০০ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেন পরেশ বালা।

সবার সম্মতিক্রমে প্রথম স্থান অধিকারাকারী পরিক্ষার্থীকে নিয়োগ দেয়ার সুপারিশ করা হয়। সে মোতাবেক নিয়োগ কমিটির সুপারিশ আমলে না নিয়ে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেন স্কুল কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে পরেশ বালা বিজ্ঞ আদালতে তার নিয়োগ পাওয়ার জন্য আবেদন করেন। একই সাথে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম রদ-রহিত করার জন্য ম্যানেজিং কমিটির সভাপতিসহ ১২ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন।

মামলা নং ০১/২৩। এর মধ্যে কাজী সিরাজুল ইসলাম একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি মো আবুল কালাম, প্রধান শিক্ষক সদস্য সচিব মো. আনিসুর রহমানসহ ১০ জনের নাম উল্লেখ রয়েছে। আদালত বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। নোটিশে বলা হয়েছে, কেনো অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হবে না তা নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি মো আবুল কালাম আজাদ বলেন, নিয়োগের বিষয়ে মনোনীত প্রার্থী না পাওয়ায় ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে ফের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর মামলার সম্পর্কে নোটিশ পেয়েছি, সময়মত সে নোটিশের জবাব দেয়া হবে।

স/অ