ঢাকাবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নিউটাউন-বড়বাজার-একরামপুর রাস্তার বেহাল দশা

admin
আগস্ট ১০, ২০১৭ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকার ওয়ালী নেওয়াজ খান কলেজের মোড় থেকে বড় বাজার ও একরামপুর পর্যন্ত এবং করগাঁও বাসস্ট্যান্ড থেকে বড় বাজার পর্যন্ত সড়ক এখন মানুষের জন্য দুর্ভোগে পরিণত হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে মানুষের যাতায়াতের এই রাস্তাগুলোর বেহাল দশায় চরম ক্ষুব্ধ এলাকাবাসী। খানা খন্দে চরম অবনতি হওয়া এই সড়কে চলাচল করতে গিয়ে প্রতিদিন নাকাল হতে হচ্ছে যাত্রী ও চালকদের। বেহাল সড়কে চলাচল করতে বিরক্তিকর ঝাঁকুনি খেতে হয় যাত্রীদের। যানবাহনের ধীরগতির কারণে ব্যস্ততম এই সড়কগুলোতে প্রায় সময়েই জট লেগেই থাকে। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই খানা খন্দে ভরা সড়কগুলোতে পানি জমে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী সাধারণের।
বেহাল এ সড়কগুলোতে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গত কয়েকদিনের বর্ষনে এই ভোগান্তি এখন চরম আকার ধারণ করেছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এই সড়কগুলোর পাশেই রয়েছে সরকারি-বেসরকারি বহু শিক্ষা প্রতিষ্ঠান এবং রেলওয়ে স্টেশনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি দফতর ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ। হাসপাতালে যাতায়াতের সড়কগুলো দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। প্রতিদিন হাজার হাজার স্কুল কলেজের ছাত্র-ছাত্রী রেলওয়ে স্টেশনের যাত্রী সাধারণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ এই সড়কগুলো দিয়ে যাতায়াত করে থাকেন। দ্রুত সড়ক সংস্কার কাজ সম্পন্ন না হলে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বাড়তে থাকবে বলে স্থানীয়রা জানান। পৌরসভার অবহেলা ও গাফিলতির কারণেই এই সড়কগুলো পাড়ি দিতে মানুষের নাভিশ্বাস উঠছে বলে স্থানীয়রা আরো জানান।
এ ব্যাপারে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি শুধু আশার বাণীই শুনিয়ে যাচ্ছেন। স্থানীয় ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফুল ইসলাম আরজুর বক্তব্যও একই সুরে গাথা। তারা উভয়েই বলেছেন সহসাই সংস্কারের কাজ হাতে নেয়া হবে। কিন্তু এ সময় আর শেষ হয় না।
উল্লেখ্য পৌরসভার মনিপুরঘাট, বত্রিশ, হারুয়া খিদমাহ হসপিটাল রোড, পুরাতন কোর্ট রোড, গাইটাল নামপাড়া, উপজেলা রোড, জনতা স্কুল রোড, শ্রীনগর রোড, নগুয়া এলাকার রোডের অবস্থাও সূচনীয়।

স/মা