ঢাকাবুধবার , ২০ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

admin
সেপ্টেম্বর ২০, ২০১৭ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজিল্যান্ডের দক্ষিণে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার রাতে শক্তিশালী এ  ‍ভূমিকম্প আঘাত হানে।

এর কয়েক ঘণ্টা আগেই মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার ‘প্রাণঘাতী’ ভূমিকম্প হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইনভারকারগিল থেকে ৪০ কি.মি দূরে ভূমিকম্পটির উৎপত্তি। এতে ঘরবাড়ি কেঁপে উঠে।

ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১২ কি.মি. গভীরতার এ ভূমিকম্পে কোনো ধরনের সুনামি সর্তকতা জারি করা হয়নি। প্রাথমিক কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

এদিকে মেক্সিকোর ওই ভূমিকম্পে শেষ পর্যন্ত ১৩৯ জনের প্রাণহানি খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম .

স/মা