ঢাকারবিবার , ২৫ নভেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাশকতা মামলায় বাঘারপাড়া বিএনপির আহবায়ক সহ ৪৩ জন অভিযুক্ত 

admin
নভেম্বর ২৫, ২০১৮ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর) প্রতিনিধিঃ কথিত নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় বাঘারপাড়া থানা বিএনপির আহবায়ক সহ ৪৩ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে যশোর কোতয়ালি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন এসআই সোবহান শরীফ।
২০১৮ সালের ১ জানুয়ারি বকচর কোল্ডস্টোরেজ মোড়ে নাশকতার উদ্দেশ্যে লোকজন জড়ো হয়েছে বলে গোপন সুত্রে জানতে পেরে যশোর কোতয়ালি পুলিশ ঘটনাস্থলে পৌছালে তারা দু টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এরমধ্যে পুলিশ কয়েকজনকে আটক এবং বিপুল পরিমানে বোমা তৈরির সরঞ্জাম ও পেট্রোল বোমা উদ্ধার করে। এ ব্যাপারে থানা পুলিশের এসআই দেবাশীষ রায় বাদী হয়ে কোতয়ালি থানায় একটি মামলা করেন।
কথিত এ মামলায় অভিযুক্ত আসামিরা হলেন-বিএনপির কেন্দ্রীয় সদস্য বাঘারপাড়া থানা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব, জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নী, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, শংকরপুরের আব্দুস সালাম, শেখ সালাহউদ্দিন, জাকির হোসেন, শামীম আহম্মেদ মানুয়া, রানা বিশ্বাস, জেলা যুবদলের সাবেক সভাপতি এহাসনুল হক মুন্না, সাধারণ সম্পাদক এম তমাল আহম্মেদ, নগর ছাত্রদলের সাবেক সভাপতি বারান্দীপাড়ার ফারুক হোসেন, বকচরের সুজন, নাহিদ হাসান, নীলগঞ্জের মনিরুল ইসলাম, শেখ মুহাম্মদ আলী, শুকুর আলী, বারান্দীপাড়ার গুলশান, জাহাঙ্গীর হোসেন, আব্দুল কুদ্দুস, পিন্টু, চারখাম্বা এলাকার সাজেদুর রহমান সুজা, আরএন রোডের সোহাগ, উপশহর ১ নম্বর সেক্টরের সিরাজুল ইসলাম, সদরের সুজলপুর গ্রামের শামছুর রহমান, বালিয়াডাঙ্গার নাজমুল হোসেন বাবলু, সুজলপুরের ফিরোজ খান, ভাতুড়িয়ার একরামুল মেম্বার, মোজাহার আলী নল্লা, ফুলবাড়ি গ্রামের আশরাফুর ইসলাম, ইছালীর আব্দুর রহমান, ফতেপুরের মনিরুজ্জামান সুজন, পদ্মবিলা গ্রামের হারুন অর রশীদ, কামালপুর গ্রামের রমজান আলী, সিরাজসিঙ্গা গ্রামের আব্দুস সাত্তার দফাদার, মণিরামপুরের বালিধা গ্রামের আব্দুল্লাহ, হেলাঞ্চী গ্রামের আজিবর, সুবোলকাঠি গ্রামের মিজানুরর হমান, বাঘারপাড়ার পার্বতীপুর গ্রামের আরিফুল ইসলাম ও বেনাপোলের নুরুজ্জামান লিটন।

স/এষ্