ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নারী সাংবাদিককে আন্টি বলে হাসির পাত্র ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম !

admin
অক্টোবর ২৮, ২০১৭ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নারী সাংবাদিককে ‘আন্টি’ বলে…

অনলাইন ডেস্ক

এই নারী সাংবাদিককেই আন্টি বলে হাসির পাত্র ইমাম। ছবি: টুইটার

অভিষেকে সেঞ্চুরি করে ইমাম-উল-হক এখন রীতিমতো তারকা। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম যে জনসংযোগে মোটেও পটু নন, সেটার প্রমাণ তিনি দিয়েছেন খুবই হাস্যকরভাবে।

 

আবুধাবিতে ১৮ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ইমামের। সে ম্যাচেই ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করে সবাইকে অবাক করে দেন তরুণ এই বাঁহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে অভিষেকে সেঞ্চুরি করেন তিনি। নারী সাংবাদিককে ‘আন্টি’ বলার ঘটনাটা সেদিনই।

ফজিলা সাবা পাকিস্তান টেলিভিশনের একজন সিনিয়র নারী সাংবাদিক। অভিষেক সেঞ্চুরির পর টুইটারে ফজিলা অভিনন্দিত করেন ইমামকে। সেখানে লেখেন, ‘অভিষেকেই সেঞ্চুরি! কী দুর্দান্ত অভিষেক ইমাম-উল-হক তোমার।’

এর উত্তরে ইমাম লেখেন, ‘ধন্যবাদ ফজিলা আন্টি’। ইমামের উত্তর দেখে রীতিমতো ভাষা হারিয়ে ফেলেন ফজিলা। টুইটারে তিনি লাজুক চেহারার একটি ইমো ব্যবহার করেন।

ইমাম ও ফজিলার টুইটার কথোপকথন অবশ্য হাসির খোরাক হয়েছে টুইটারে। অনেকেই ব্যাপারটি নিয়ে রসিকতা করেছেন। ফজিলার রসবোধ অবশ্য দুর্দান্ত। পরে ইমামের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে টুইটারে লিখেছেন, ‘সন্দেহাতীতভাবে এই সিরিজের বীর, আমাদের একান্ত আপন ইমাম। তোমার “আন্টি” তোমাকে অভিনন্দন জানাচ্ছে।’

স/মা