খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: রাজাপুর থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তিন ভাই মো: খলিল হাওলাদার, মো: নুরুল হাওলাদার ও আফজাল হাওলাদাকে গ্রেপ্তার করেছে।
রোববার রাজাপুর থানা পুলিশ বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তাদের গ্রেপ্তার করে ঝালকাঠির আদালতে সোপর্দ করে।
এ তিন সহদর রাজাপুর উপজেলার আরুয়া গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে।
মামলা সূত্রে জানাগেছে, নুরুল হাওলাদারের সাথে বাগেরহাটের মোড়লগঞ্জের বেলায়েত হাওলাদারের মেয়ে বিলকিস বেগমের সাথে ১৪ বছর পূর্বে বিয়ে হয়। সম্প্রতি বিলকিসকে শারীরিক ভাবে নির্যাতন করার অভিযোগে আদালতে মামলা হয়। তাতে তিন ভাইকে আসামী করা হয়।
স/এষ্

