ঢাকাবুধবার , ১৩ জুন ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নারী ক্রিকেট দলের জন্য দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা


জুন ১৩, ২০১৮ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ক্রিকেটে শিরোপা স্বাদ এতদিন অচেনাই ছিল বাংলাদেশের। দুটি এশিয়া কাপের ফাইনাল খেলেছে ছেলেদের দল। খেলেছে তিনটি ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল। ট্রফি জেতা হয়নি একবারও। তবে এবার এশিয়া কাপ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে প্রথম আন্তর্জাতিক ট্রফি উপহার দিয়েছেন মেয়েরা।

শক্তিশালী ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা জিতে অবিশ্বাস্য ইতিহাস গড়ায় জাতীয় নারী ক্রিকেট দলের জন্য দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ পুরস্কার ঘোষণা করেন।

‘এশিয়ার চ্যাম্পিয়ন’ নারী দল কুয়ালালামপুর থেকে সোমবার সন্ধ্যায়ই দেশে ফিরেছেন। হোটেল সোনারগাঁওয়ে তাদের অভিবাদন জানায় বিসিবি। সেখানেই ব্রিফ করছিলেন পাপন।

তিনি বলেন, পুরো চ্যাম্পিয়ন দল দুই কোটি টাকা পুরস্কার পাবে। প্রত্যেকে পাবেন ১০ লাখ করে। এছাড়া যারা ভালো পারফর্ম করেছে, তাদের বাড়তি প্রণোদনা দেওয়া হবে।

স/মা