ঢাকাশনিবার , ২২ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নারিকেল বাড়ীয়ার নিত্যানন্দ পীঠে মহানামযজ্ঞানুষ্ঠান শুরু

admin
এপ্রিল ২২, ২০১৭ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর)প্রতিনিধিঃ বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়ার হাই স্কুল সংলগ্ন চিত্রা নদীর তীরে শ্রীশ্রীনিত্যানন্দ পীঠে ২৪ এপ্রিল থেকে ৫ দিনব্যাপি ভিন্ন আঙ্গিকের মহানামযজ্ঞানুষ্ঠানও রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন শুরু হচ্ছে। এই অনুষ্ঠানকে প্রানবন্ত ও সার্থক করার লক্ষে ৫এপ্রিল বিকালে নারিকেল বাড়ীয়া বাজারে সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা,সাংবাদিক,রাজনৈতিক ব্যক্তিত্বসহ অন্যান্য সকলকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসভায় শ্রীশ্রী নিত্যানন্দ পীঠের সভাপতি মিলন কুমার সাহার সভাপতিত্বে সাধারন সম্পাদক উত্তম কুমার দে, বাবলু সাহা, মাষ্টার ইমদাদ হোসেন,হাজ্বী আনসার এসএম আজম,প্রবীর কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন।এলাকার সকল সম্প্রদায়ের মৃত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে এ যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন সর্ব সম্মতিক্রমে উৎসর্গ করা হয়।৫ দিন ব্যাপি এ যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন ২৪ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।২৪ এপ্রিল বিকাল ৪টা থেকে মঙ্গল শোভাযাত্রা,মঙ্গল প্রদীপ প্রজ্জলন,৬টায় মঙ্গলঘট স্থাপন,শ্রীমদ্ভাগবত গীতাপাঠ, তৎপর শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস কীর্তন শুরু হবে।২৫ও ২৬ এপ্রিল মহানাম সংকীর্তন চলার পর ২৭ এপ্রিল চলবে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন।২৮ এপ্রিল লীলা কীর্তন সমাপনান্তে কুঞ্জভঙ্গ,নগর কীর্তন,শান্তি আর্শিবাদ,শ্রীশ্রী মহাপ্রভুর ভোগারাধনা,আরতি কীর্তন,ভোগদর্শন ও মহাপ্রসাদ বিতরন করা হবে।অনুষ্ঠানে পৌরহিত্য করবেন ভারত থেকে আগত নিত্যানন্দ প্রভুর বংশধর
শ্রীশ্রী লাল মোহন গোস্বামী। ৫ দিনের এ অনুষ্ঠানে সর্বস্তরের নরনারীদের অংশ নেয়ার জন্য আয়োজক কমিটি সকলকে সবিনয়ে আহবান জানিয়েছেন।

স/ এষ্