বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবলু কুমার সাহা। নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দিন বিকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সদস্য নাজমুল ইসলাম কাজল। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আতিয়ার রহমান সরদার, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন, রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, অধ্যক্ষ আজগর আলী, বাঘারপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল্লা খন্দকার। নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা নাসিম উদ্দীন শিকদার, নুরোল শিকদার, শওকত হোসেন, সেলিম রেজা, জাহাঙ্গীর হোসেন, বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, এনায়েত হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন, টিপু সুলতান প্রমুখ।
স/এষ্

