কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
জেলার পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের জামতলা বাজার থেকে বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকালে ইউপি চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূইয়া বিপ্লব জনগণের সহযোগিতায় এলাকার গরু চোর হিসেবে পরিচিত রিপন মিয়া (৩৭) পিতা- গনু মিয়া, ছাত্তার (২৫) পিতা মৃত আবুল কালাম, সর্ব সাং মোড়াগলা, সাইফুল ইসলাম (২৪), পিতা- আঃ গফুর সাং- মহাবৈ, বোরহান উদ্দিন, পিতা- মৃত মফিজ উদ্দিন, সাং নগরকচুরীকে আটক করে গনপিটুনী দিয়ে থানা পুলিশের নিকট সোর্পদ করে। ধৃত চোরদের স্বীকারোক্তিতে বর্তমান ইউপি সদস্য স্বপন মিয়ার (৩২) সংশ্লিষ্টতা পাওয়ায় ৫ জনকে আসামী করে নিয়মিত মামলা রুজু হয়েছে।
’স/মা

