ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নানা সমস্যায় গড়ইখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

admin
আগস্ট ১১, ২০১৭ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) ॥ পাইকগাছায় জনবল সংকট, অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে গড়ইখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবা কার্যক্রম। ফলে মারাত্মকভাবে ব্যহত হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন সহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষের স্বাস্থ্যসেবা।  সূত্র মতে, উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকার হাজার হাজার মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র মাধ্যম হচ্ছে গড়ইখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। প্রত্যন্ত এলাকার হাজার হাজার মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম মাধ্যম এ স্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে জরাজীর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। নেই তেমন কোন অবকাঠামো ও আসবাবপত্র। কেন্দ্রের ভিতরে গাছের গুড়ি সহ ময়লা আবর্জনা থাকায় ভুতুড়ে পরিবেশ তৈরী হয়েছে। অপরদিকে নেই কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জনবল। একজন মেডিকেল অফিসার, একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট ও একজন পিয়ন থাকার কথা যেখানে, সেখানে কর্মরত রয়েছে মাত্র একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। নেই বিদ্যুতের কোন ব্যবস্থা। এছাড়াও রয়েছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা। ফার্মাসিস্টের দায়িত্ব পালন করছেন একজন বহিরাগত লোক। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। প্রতিদিন শতশত মানুষ সেবা নিতে এসে বঞ্চিত হচ্ছেন কাঙ্খিত সেবা থেকে। আবার অতিরিক্ত ফি নেয়া হয় বলে অভিযোগ করেছেন অনেকেই। তবে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ অস্বীকার করে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ শিপন হালদার বলেন, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সমস্যার কোন অন্ত নেই। আমি একমাত্র ব্যক্তি কর্মরত রয়েছি অত্র কেন্দ্রে। ফলে স্বাভাবিক ভাবেই নানা সমস্যা থাকতে পারে। জনবল সংকটের কারণেই মাঝে মধ্যে কোম্পানীর একজন ফার্মাসিস্ট দিয়ে ঔষধ বিতণের কাজ করানোর কথা স্বীকার করেন কর্তব্যরত এ চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ জানান, বর্তমানে জনবল সংকট স্বাস্থ্য বিভাগের অন্যতম সমস্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেমন সংকট রয়েছে, তার চেয়ে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলির সংকট আরো বেশি ভয়াবহ। কোন কোন কেন্দ্রে কোন ডাক্তার নেই। আবার কোন কোন কেন্দ্রে একজন স্যাকমো দিয়ে পরিচালিত হচ্ছে। ফলে উপজেলার সবখানেই স্বাস্থ্য সেবা ব্যহত হচ্ছে এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে জনবল বৃদ্ধির বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

স/এষ্