মেহেরপুর প্রতিনিধি : নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুর জেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
পরে সেখান থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সরকারি কলেজ মোড়ে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, সদর উপজেলা নির্বহী অফিসার মাসুদুল আলমসহ জেলার মুক্তিযোদ্ধা ও সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তারা র্যালিতে অংশগ্রহন করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা ইউনিট কমান্ড এসব কর্মসূচীর আয়োজন করে।
স/এষ্

