ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাতনীকে গলা টিপে হত্যার অভিযোগ

admin
আগস্ট ২১, ২০১৭ ২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) থেকেঃ

জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার কাদের পাড়া গ্রামে দাদী কর্তৃক নবজাতক নাতনীকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।শিশুটির গলায় কালো দাগ রয়েছে।নাক ও মুখ দিয়ে ফ্যাপরা ঝরছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

সরেজমিন গিয়ে দাদী আছিয়া ও নবজাতকের পিতা মতিউরকে খুঁজে পাওয়া যায়নি।স্থানীয় লোকজন জানায় ঘটনার পর থেকে তারা গা ঢাকা দিয়েছে।শোকে পাগল প্রায় নবজাতকের মা সুরাইয়া বেগম।
এলাকাবাসী সূত্রে জানাগেছে,গতকাল শনিবার বেলা ১১ টার দিকে ওই শিশুটি ভুমিষ্ট হয়।আজ রবিবার সকাল ১০ টার দিকে দাদী আছিয়ার কোলে সুস্থশিশু রেখে গৃহবধূ সুরাইয়া গোসল করতে যায়।ফিরে এসে শাশুরির কোল থেকে শিশুকে নিয়ে দুগ্ধপান করাতে গিয়ে দেখেন শিশুর মৃত্যু হয়েছে।অল্প সময়ের মধ্যে শাশুরি চম্পট দেয়।শাশুরি আছিয়া ও স্বামী মতিউর মিলে ইতি পূর্বে ওই গৃহবধূকে জোর পূর্বক ২ বার গর্ভপাত ঘটায়।তাই তৃতীয় সন্তানটি গর্ভে আসার বিষয়টি ভয়ে গোঁপন রাখে গৃহবধূ সুরাইয়া।

বিষয়টি গত বৃহস্পতিবার স্বামী ও শাশুরি জানতে পেরে বেদম মারপিট করে সুরাইয়াকে।তারা উভয়ে মিলে জোর পূর্বক গত শুক্রবার মাংসের সাথে ওষুধ খাওয়ায়।ফলে শনিবার সকাল ১১ টায় ৭ মাস বয়সী অপরিপক্ক শিশুটি প্রসব করে সুরাইয়া।স্থানীয় ধাত্রী বলেন,শিশুটি অপরিপক্ক হলেও সুস্থ ছিল।মায়ের বুকের দুধ পান করছিল।কোন সমস্যা ছিলনা।অাজ অল্প সময়ের মধ্যে মৃত্যুর ঘটনা ঘটে।মৃত বাচ্চাকে গোসল করার পর গলায় কালো দাগ দেখে তাদের সন্ধেহ শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়েছে।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।শিশুটিকে দেখার জন্য শতশত নারী ওই বাড়িতে ভিড় জমায়।এলাকার লোকজন প্রতিবেদককে জানায়,বিয়ের পর থেকেই স্বামী ও শাশুরি গৃহবধূ সুরাইয়ার উপর বর্বর নির্যাতন চালাতেন।

নির্যাতন সইতে না পেরে ইতি পূর্বে আরো ২ স্ত্রী মতিউরের সংসার ছেড়ে চলে যায়।মতিউরের শ্যালিকা সুমি বলেন,গতকাল মোবাইলে দুলাভাইয়ের কাছে বোন ও নবজাতক ভাগ্নির খবর নিতে চাইলে ক্ষিপ্ত হন এবং নবজাতককে চৌরাস্তায় রেখে আসবে মর্মে হত্যার ইঙ্গিত দেয়।

পাঁচবিবি থানার ওসি তদন্ত কিরণ কুমার রায় বলেন,অপরিপক্ক ভাবে শিশুটি জম্ম নেয়ায় মারা গেছে।

স/মা