ঢাকারবিবার , ১৬ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাট্যজন মিজানুর রহমান এর জন্মদিন পালন

admin
জুন ১৬, ২০১৯ ২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : নাট্যজন ও সংগঠক, মিজানুর রহমান এর শুভ জন্মদিন পালন করল সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরা।

১৫ জুন রাজধানীর উত্তরায় একটি হোটেলে ফুলেল শুভেচ্ছা ও কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয় এই গুণী মানুষের জন্মদিন।

কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যকারী সদস্য, পথনাটক পরিষদ এর সহ-সভাপতি, ঢাকা পদাতিকের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার সভাপতি সহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মিজানুর রহমান।

জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক অঙ্গণে নেতৃত্ব দেবার পাশাপাশি তিনি উত্তরার বিভিন্ন সংগঠককে একত্রিত করে গড়ে তুলেছেন সম্মেলিত সাংস্কৃতিক জোট উত্তর।

তার জন্মদিনে উত্তরার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা।

শান্ত, সদাহাস্যউজ্জ্বল, কর্ম পাগল মিজানুর রহমানের জন্মদিনে শুভাকাক্সক্ষীরা সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করেন।

স/এষ্