তাপস কুমার, নাটোর:
সারাদেশের ন্যায় নাটোরেও শিশুদের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো।
শনিবার সকালে নাটোর সদর আধুনিক সদর হাসপাতালে শিশুদের ক্যাপস্যুল খাওয়ানোর মধ্যে দিয়ে কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: আজিজুল হক, পৌর মেয়র উমা চৌধুরী, আরএমও ডা: আবুল কালাম আজাদ প্রমুখ।
এবার জেলায় বিভিন্ন বয়সের ৫ লাখ শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ৬ মাস থেকে ১১মাস বয়সী শিশুকে ২লক্ষ ৬হাজার ৬শ’ এবং ১২মাস থেকে ৫৯ বয়সী শিশুকে ২লক্ষ ৩৫হাজার শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
স/এষ্

