তাপস কুমার, নাটোর:
নাটোরের সিংড়ায় যাত্রীবাহি বাসে চাঁদাবাজি বন্ধের সিদ্ধান্তের পর প্রত্যাহার করা হয়েছে বাস ধর্মঘট। আজ রোববার সকাল থেকে বাস চলাচল শুরু হবে। শনিবার সন্ধ্যায় রাজশাহীর শিরোইলে রাজশাহী বিভাগীয় সড়ক ফেডারেশনের কার্যালয়ে সিংড়ার নাটোর মটর মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে সড়ক ফেডারেশনের নেতৃবৃন্দের বৈঠকের পর রাত ৮টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
রাজশাহী বিভাগীয় সড়ক ফেডারেশনের মহাসচিব মঞ্জুর রহমান পিটার জানান, বৈঠকে সিংড়ায় নাটোর মটর মালিক সমিতির নামে আর কোন চাঁদা উত্তোলন করবে না বলে ওই সংগঠনের পক্ষ থেকে মুচলেকা দিয়েছে। পাশাপাশি হঠাৎ করে সিংড়ায় আত্মপ্রকাশ হওয়া নাটোর মটর মালিক সমিতির বিষয়ে নাটোরের জেলা প্রশাসক সিধান্ত নিবেন। এর প্রেক্ষিতে তারা ধর্মঘট প্রত্যাহার করেছে। পাশাপাশি আগামীকাল বোববার সকাল থেকে পুনরায় বাস চলাচল শুরু হবে বলে জানান তিনি।
এব্যাপারে নাটোরের জেলা শাহিনা খাতুন জানান, রাজশাহীর বৈঠকে ধর্মঘট প্রত্যাহার হয়েছে। আর সিংড়া ওই সংগঠনের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন।
নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগর জানান, নাটোরের সিংড়ায় প্রতিটি যাত্রীবাহি বাস থেকে ১৭০ টাকা করে চাঁদা আদায়ের প্রতিবাদে গত বুধবার সন্ধ্যা থেকে যাত্রীবাহি চলাচল বন্ধ করে দেয় নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতি।
স/এষ্

