ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নাটোরে ফেনসিডিলসহ ৩ মহিলা আটক

admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ৮:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরের লালপুর উপজেলার তোফাকাটা মোড় থেকে ৯০ ফেনসিডিলসহ ৩ মহিলাকে আটক করেছে লালপুর থানা পুলিশ। রোববার সকালে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ ও এসআই রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি দল উপজেলার গোপালপুর পৌর এলাকার মধুবাড়ি তোফাকাটা মোড়ে অভিযান চালায়। এ সময় অটো ভ্যানে তল্লাশীকালে ফেনসিডিল বহনকারী ৩ মহিলা পালানোর চেষ্টা করে।

এ সময় ৯০ বোতল ফেনসিডিলসহ ৩ মহিলাকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন রাজশাহী জেলার মতিহার থানার অর্ন্তগত চকবেলঘরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী হাজেরা বেওয়া (৭৫), আছকান আলীর স্ত্রী বেদেনা (৬০) ও রিয়াজ উদ্দিনের স্ত্রী বেলী বেগম (৫০)। লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স/শা