তাপস কুমার, নাটোর:
রমজান মাসকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে সোমবার থেকে সারা দেশে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রি শুরু হলেও একদিন পর আজ থেকে নাটোরে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্ধোধন করেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন। টিসিবির মাধ্যমে এ বছর খোলা বাজারে চিনি ৫৫, সয়াবিন তেল ৮৫টাকা লিটার, ছোলা প্রতিকেজি ৭০ টাকা, মশুর ডাল ৮০ টাকা দরে কিনতে পারছেন ভোক্তারা। একজন ভোক্তা সর্বোচ্চ ৪কেজি চিনি, ৩ কেজি মসুর ডাল, ৫লিটার সয়াবিন তেল, ৫ কেজি ছোলা কিনতে পারবেন। তবে জেলায় টিসিবি ২৮জন ডিলার থাকলেও মাত্র একজন ডিলার ট্রাকে করে টিসিবির ভোজ্যপণ্য বিক্রি করছেন। তাছাড়া চাহিদার তুলনায় পর্যাপ্ত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ক্রেতা।
স/এষ্

