ঢাকাশনিবার , ২৯ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

admin
জুলাই ২৯, ২০১৭ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার, নাটোর:
নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উপজেলার বিয়াঘাট এলাকার বাবলাতোলা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হচ্ছে, উপজেলার বিয়াঘাট এলাকার বাবলাতোলা এলাকার মিন্টু হোসেনের দুই সন্তান রাব্বানী হোসেন (৩) এবং মেয়ে মেঘলা খাতুন (৭) এবং একই এলাকার শিমুল হোসেনের দুই মেয়ে রাত্রী খাতুন (৬) এবং সন্ধ্যা খাতুন (৮)।
বিষয়টি নিশ্চিত করেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার জানান, শনিবার বিকেলে বাড়ির পার্শ্বে একটি পুকুর পাড়ে খেলতে যায় চার শিশু। সন্ধ্যার পরেও বাড়ি ফিরে না আসায় খোঁজা খুঁজি করতে থাকে পরিবারের লোকজন। পরে রাত সাড়ে আটটার দিকে পুকুরের পানিতে এক শিশুর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে নিহতের স্বজনরা এসে পানিতে খোঁজাখুঁজি করে আরো তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে।
ওরি আরো জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স/মা