হাফিজুর রহমান হৃদয়, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ঘরের টিন, সিমেন্টসহ ঘর নির্মাণের অন্যান্য সরঞ্জাম বিতরণ করেছে চেয়ারম্যান আ.স.ম আব্দুল¬াহ আল ওয়ালিদ মাসুম। ২০১৬-২০১৭ অর্থবছরে আশ্রায়ণ-প্রকল্পের আওতায় “যার জমি আছে ঘর নাই তার নিজ বাড়িতে ঘর নির্মাণ” উপখাতের আওতায় নাগেশ্বরী উপজেলায় সেমি পাকা ঘর নির্মাণের জন্য ২কোটি ৬৫ লাখ টাকার ২শ ৬৫টি ঘর নির্মানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের অনুকুলে অর্থ বরাদ্দ হয়। এর মধ্যে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের নিকট ৩০টি সেমি পাকা ঘর নির্মাণের অর্থ বরাদ্দ হয়। সেগুলো গতকাল “যার জমি আছে ঘর নাই তার নিজ জমিতে ঘর নির্মাণ” এর জন্য দুস্থ ব্যক্তিদের নিকট ঘরের টিন সিমেন্ট, খুঁটিসহ ঘর নির্মাণের জন্য অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করেন। এ সময় সাংবাদিক আব্দুল গণি, হাফিজুর রহমান হৃদয়, ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স/জনী

