ঢাকাশুক্রবার , ৯ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরীতে স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের মাস্ক বিতরণ

admin
এপ্রিল ৯, ২০২১ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নাগেশ্বরীতে স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের মাস্ক বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনা সচেতনতায় মাস্ক বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতেও এ কার্যক্রম পারিচালনা করেন স্বেচ্ছাসবকরা।

বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন, নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের কলেজ মোড়ে ৪ শতাধিক পথচারীর মাঝে মাস্ক বিতরণ করেন তারা।

বিতরণ কালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রধান স্বেচ্ছাসেবক মুহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা প্রধান স্বেচ্ছাসেবক মোজাফ্ফর হোসেন, সহ-প্রধান স্বেচ্ছাসেবক আলহাজ্ব সোহেল রানা, হাফিজুর রহমান হৃদয়, মফিজুল ইসলাম, মনিরুজ্জামান, সুমন চন্দ্র কর্মকার, রামখানা ইউনিয়ন প্রধান স্বেচ্ছাসেবক আখতারুজ্জামান দুদুসহ আরও অনেকে।

স/এষ্