ঢাকারবিবার , ৭ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নাগেশ্বরীতে সর্বোচ্চ গোল্ডেন পেয়েছে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়

admin
মে ৭, ২০১৭ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, নাগেশ্বরী, (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এবারের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় উপজেলায় সর্বোচ্চ গোল্ডেন-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে। অফিস সূত্র জানায় এ বিদ্যালয় থেকে মোট ৮৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৯ জন ছাত্রী কৃতকার্য হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ জন এবং গোল্ডেন-৫ পেয়েছে ৯ জন। তারা হলো মাসুমা সুলতানা তিম্মি, নুশরাত জাহান, মনিরা আক্তার, হাসনাত জাহান, জান্নাতুন নাঈম, আফরিন নাহার লতা, তাসনিম তানজিল তিশা, জান্নাতুল ফেরদৌসী ও সুমাইয়া আক্তার। পাশের হার ৮৯.৭৭। প্রধান শিক্ষক মোশাররফ হোসেন বলেন, সকল শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সঠিক নজরদারী ও দিক নির্দেশনার কারণে এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।

স/এষ্