ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরীতে সরকারি নির্দেশনা অমান্য করায় ৬ ব্যবসায়ীর জরিমানা

admin
এপ্রিল ২৩, ২০২০ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৩ এপ্রিল) নাগেশ্বরী পৌর শহরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ মেজিস্ট্রেট ও নাগেশ্বরী থানার একটি টিম।

এ সময় ব্যবসা প্রতিষ্ঠান খোলা পাওয়ায় বাসস্ট্যান্ডের শাহ-আলম পাটোয়ারির হোন্ডা শোরুমের ৩ হাজার টাকা, শহিদুল ইসলামের ইলেট্রিকের দোকানের ১ হাজার টাকা, কাজী মার্কেটের বিস্মিল্লাহ টাইলসের ২ হাজার টাকা, আব্দুল আউয়ালের বস্ত্রালয়ের ৩ হাজার টাকা, কলেজ মোড়স্থ নবাব উদ্দিনের নবাব ফাস্ট ফুডে ২ হাজার টাকা, ও শাহালমের বেকারির দোকানে ৩শ টাকাসহ ৬টি দোকানে মোট ১১ হাজার ৩শ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ মেজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম।

এ সময় উপস্থিত ছিলেন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর, এসআই মাসুদ রানা, এএসআই অলেশ্বর চন্দ্র, ভ্রাম্যমান আদালতের পেশকার নিহার রঞ্জন ব্যানার্জি প্রমুখ।

স/এষ্