ঢাকামঙ্গলবার , ৩ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরীতে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা থানায় মামলা

admin
এপ্রিল ৩, ২০১৮ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ^রীতে এক মাদরাসা শিক্ষকের উপর হামলা করেছে একটি সন্ত্রাসী চক্র। এ ঘটনায় ৩১ মার্চ শনিবার নাগেশ^রী থানায় মামলাা করেছে হামলার শিকার ওই শিক্ষক। মামলা নং-৩৫। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম পাকার মাথা এলাকার রেজাউল করিম প্রধান ওরফে মানিক এর সাথে পাশর্^বর্তী সৈয়দুর রহমান সৈযদ ও তার ছেলে আঙ্গুর মিযা, আপেল মিয়া, সুমন মিয়া এবং মৃত আব্দুল হামিদের ছেলে মিজানুর রহমানের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ দ্বন্দ্বের জের ধরে ২৯ মার্চ বৃহস্পতিবার মানিকের বাড়িতে হামলা ও ভাংচুর করে প্রায় ১ লাখ টাকা ছিনতাই করে। এছাড়াও ক্ষয় ক্ষতি করে আরও প্রায় ১ লাখ টাকা মূল্যের সম্পদের। এতে মানিক ও তার স্ত্রী-সন্তান বাধা প্রদান করলে তাদের উপর চড়াও হয়ে অতর্কিত হামলা করে মারপিট করে এবং তার স্ত্রী সোনইর খামার আলিম মাদরাসার সহকারী শিক্ষক জয়নব আক্তারকে শ্লিলতাহানীর চেষ্টা করেন ওই সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় ৩১ মার্চ থানায় মামলা করলে মানিক কর্মস্থল মাদরাসা যাওয়ার পথে আঙ্গুর মিয়া, আপেল মিয়া, মাসুম, দুলাল হোসেন, সাইদুর রহমানসহ কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী আবরো পথরোধ করে অতর্কিতভাবে মারপিট করে আহত করে। এ সময় তার স্ত্রী সন্তান তার চিৎকার শুনে উদ্ধার করে আসঙ্কাজনক অবস্থায় নাগেশ^রী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মানিক উপজেলার বড়বাড়ী দাখিল মাদরাসার শরীর চর্চা শিক্ষক এবং রায়গঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ এর সদস্য ও ৬ নং ওয়ার্ড এর সাবেক সাধারণ সম্পাদক বলেও জানা গেছে। বর্তমানে তিনি নাগেশ^রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রযেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি নােেগশ^রী থানা পুলিশ। ২য় দিনের ঘটনায় আরও একটি মামলার প্রস্তুতি চলছিলো। এ ব্যাপারে নাগেশ্বীর থানায় অফিসার ইনচার্র্জ (ওসি) জাকির ইল ইসলাম চৌধুরী বলেন, মামলা হয়েছে। মামলা তদন্তাধীন আছে এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স/এষ্