ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরীতে মরহুম আলহাজ সাইফুর রহমান কল্যাণ ট্রাস্টের গাছের চারা বিতরণ

admin
অক্টোবর ১৬, ২০১৭ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নাগেশ্বরীতে মরহুম আলহাজ সাইফুর রহমান কল্যাণ ট্রাস্টের গাছের চারা বিতরণ

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে “মরহুম আলহাজ্ব  সাইফুর রহমান কল্যাণ ট্রাস্ট “-এর উউদ্যোগে গাছের চারা বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর রোববার সকাল ১১টায় নাগেশ্বরী কলেজ হলরুমে উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের প্রায় ২শ ছাত্র-ছাত্রীকে ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ করেছে সংগঠনটি। শিক্ষার্থীদের হাতে গাছের  চারা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথ বিশিষ্ট শিক্ষানুরাগী, সঙ্গিত শিল্পী ও নজরুল গবেষক সুব্রত ভট্টাচার্য ও শংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আবৃত্তিকার, প্রভাষক ররেজাউল করিম রেজা। এসময় প্রধান অতিথি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মিথ্যাচার, সন্ত্রাস, মাদক, ইভটিজিং, নোংরামি, বাল্যবিবাহ, অপকর্ম, মানুষ-ঘৃণা, হিংসা, প্রতিহিংসা, লোভ, দুর্নীতি, পিতা-মাতার প্রতি অবাধ্যতা, শিক্ষক-বিদ্বেষ, দেশদ্রোহী এবং মৌলবাদী চেতনাকে বর্জন করার দৃপ্ত শপথ করান । এতে সবাই এক বাক্যে গাছ হাতে নিয়ে চিৎকার করে বলে ওঠে আমরা কোনোদিন মাদক সেবন করবো না , আমরা কোনোদিন ইভটিজিং করবো না , আমরা দুর্নীতি সইবো না এবং দুর্নীতি করবো না ইত্যাদি এরকম অনেক শপথ পাঠ করেন।

স/মা