কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আকমল হোসেন এর প্রচেষ্টায় ব্যাপক উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে ওই ইউনিয়নবাসী। স্থানীয়রা জানিয়েছেন, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী আকমল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ওই ইউনিয়নের সার্বিক দিক থেকে উন্নয়নের জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন। সে লক্ষ্যেই বেশ সতর্কতার সাথে কাজ করে যাচ্ছেন তিনি। গরিব দুঃখিদের হক ঠিক মতো আদায় করছেন এবং এলাকায় শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রেও বেশ সচেতন তিনি। সেই সাথে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধেও তিনি জিরো টলারেন্সের ভূমিকা রাখছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আরডিআরএস বাংলাদেশের কাজ বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লাস প্রকল্প, ক্ষুদ্র ঋণ, যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসহ বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কাজে আইজিএ প্রদান, জরুরী সহায়তা, ল্যাম্ব, সলিডারিটির বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্প, ইএসডিও এর গ্রাম আদালত ও স্বপ্ন প্রকল্প, মহিদের রেজিলিয়েন্স প্রকল্প, সুশীলন, যতœ, রেড ক্রিসেন্ট সোসাইটির তাম্বু ও বেলচা, ব্যাংক এশিয়ার মাধ্যমে ১হাজার ৭শ সদস্যকে নগদ অর্থ প্রদান, একটি বাড়ী একটি খামার, ওয়াই-ফাই নেটওয়ার্ক সুবিধা, গরিব ও মেধাবী ছাত্রীদের সাইকেল প্রদান, গরিবদের ও শিক্ষা প্রতিষ্ঠানে নলকূপ স্থাপন, ত্রানের মাধ্যমে ২টি ব্রিজ নির্মান, এলজিএসপি-২ ও ৩ এর মাধ্যমে বিভিন্ন ইউড্রেন ও যাত্রী ছাউনি, বিশ্রামাগার, বিউবওয়েল, সেলাই মেসিন বিতরণ এবং প্রান্ত নিবাস দ্বিমূখী উচ্চ বিদ্যালয় ও মমিনগঞ্জ দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখা ইত্যাদি। এছাড়াও এডিপির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের গেট নির্মান, ল্যাট্রিন স্থাপন ও মাঠের মাটি ভরাট করেন এবং টিআর ও কাবিটার মাধ্যমে গরীব দুঃখী মানুষদের মাঝে বিনা মূল্যে সোলার প্যানেল বিতরণ, গ্রাম আদালতের মাধ্যমে অমিমাংসিত বিষয় সুষ্ঠভাবে মিমাংসা করে দেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। শুধু তাই না জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো যথাযোগ্য মর্যদায় পালন করেন এবং ২০১৭ সালের বন্যার পর নদী ভাঙ্গন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে সমন্বয়ের মাধ্যমে ৫৯ বান্ডিল টিন বিতরণ করেছেন বলেও জানা গেছে। এবিষয়ে বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আকমল হোসেন বলেন আমি জনগণের খুব কাছে থেকে তাদের দুঃখ কষ্ট অনুভব করে তাদের বিপদে আপদে পাশে থাকার জন্য চেষ্টা করছি। ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।
স/এষ্

