হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২০১০ ও ২০১২ সালের শিক্ষার্থীদের হাতে গড়া সমাজসেবামূলক সংগঠন “নাগেশ্বরী-ভূরুঙ্গামারী বন্যার্তদের খাবার প্রদান এবং পরবর্তী সেবা টিম” এর উদ্যোগে ১৭আগস্ট বৃহস্পতিবার আনিছুর রহমান আনিছ এর নেতৃত্বে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ও বেরুবাড়ি ইউনিয়নের প্রায় ১ হাজার বানভাসীদের মাঝে এ ত্রাণ বিতরন করেছে। ত্রাণ হিসেবে খাবার স্যালাইন, জ্বর, মাথা ব্যথা ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেটসহ শুকনো খাবার বিতরন করা হয়েছে। এ সময় সংগঠনের অনেক সদস্য উপস্থিত ছিল।
স/এষ্

