ঢাকাসোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান

admin
সেপ্টেম্বর ৬, ২০২১ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নাগেশ্বরীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন নাগেশ্বরী শাখা পল্লী সঞ্চয় ব্যাংক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল্লাহ আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জান্নাতুল রুবাইয়া, অফিসার (সাধারণ) রবিউল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী প্রমুখ।

স/এষ্