ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নাগেশ্বরীতে চুরি করে পাল্টা মামলার চেষ্টা

admin
এপ্রিল ২৮, ২০১৭ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি ।। কুড়িগ্রামের নাগেশ্বরীতে চুরি করে পাল্টা মামলার চেষ্টা করছে চোর নিজেই। এলাকাবাসী জানায় দীর্ঘদিন থেকে পৌরসভার কুটিবাগডাঙ্গা গ্রামের আফজাল হোসেন বেনামীর পুত্র মমিনুল ইসলাম (১৮) বিভিন্ন জিনিসপত্র,সহ টাকা চুরি করে নেশার তারনায় মদ গাঁজা ক্রয় করে আসছে । আব্দুল কাদের, আফজাল হোসেন বাচ্চু, শফিকুল ইসলাম, সাইফুর মাষ্টার, আলীম জানায় বিধোবা বেইল্লা বেওয়ার ড্রাম ভর্তি চাউল, ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল রাজ্জাক ব্যাপারীর সেছ মডার, ওমর আলীর মোবাইল, মজিবরের স্ত্রীর হাতের সোনার চুরি, বড় বাচ্চু, ওসমান ও অনজনের ছাগল, গাছের সুপারি, চুরি করে ধরা পরে গ্রাম্য শালীসে জরিমানা দিয়ে আসত মমিনুলের বাবা, এদিকে গত কয়দিন আগে কুটিবাগডাঙ্গা মাদ্রাসার শিক্ষক আনিছুর রহমান অভিযোগ করে বলেন মমিনুল আমাদের মাদ্রাসার জানালা দিয়ে প্রবেশ করে টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে আমি আমার চুরি হওয়া মোবাইলের নম্বরে ফোন দিলে মমিনুল ফোন রিসিভ করে নিজের পরিচয় স্বীকার করে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়। ভয় পেয়ে আমি এলাকাকাসীকে অবগত করি। পরে ২ দিন পর পানাকুড়ি বটতলা দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানে মমিনুল স্থানীয় ছেলেদের হাতে ধরা পরে। ঘটনা স্বীকার হওয়ায় পুনরায় বিচার করার জন্য তাকে কুটি বাঘডাঙ্গা গ্রামবাসীর হাতে তুলে দেয়ার পরে মমিনুলকে কুটিবাগডাঙ্গা মাদ্রাসায় নিয়ে গিয়ে তার অবিভাবকের উপস্থিতিতে তাকে হালকা মাইরধর করে। পরে তার অবিভাবক গ্রামবাসীর কাছে ৩ হাজার টাকা মোবাইল ফোনের জরিমানার স্বীকার হয়ে তাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে থানায় পাল্টা মামলা করার চেষ্টা চালায়। এছাড়্ওা সরেজমিনে গিয়ে মমিনুলের বিরুদ্ধে একই এলাকার বুদ্ধি প্রতিবিন্ধি ছেলে কে ধর্ষনের অভিযোগ উঠেছে। যা মাত্র ৩শ টাকায় ধামাচাপা দিয়েছে বলে জানায় ধর্ষকের পরিবার।

স/এষ্