কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের উপ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী ২৯ মার্চ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের চলছে জোর প্রচারণা। ভোটারদের দ্বাড়ে দ্বাড়ে গিয়ে তাদের সাথে সাথে কুশল বিনিময় করে ভোট ও দোযা প্রার্থনা করছেন যে যার কৌশল মতো। ভোটারদের মন জয় করা নিয়ে চলছে তাদের প্রতিযোগিতা। এ উপ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ১৫৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কমিশন। প্রার্থীরা হলেন ওই ইউনিয়নের কুটিরচর এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে বাবুল (ঘাটিয়াল) মাছ মার্কা, চর মুুড়িয়ার মৃত আদম আলী মাস্টারের ছেলে আবুল কালাম আজাদ মাস্টার, ফুটবল মার্কা এবং লাল স্কুল এলাকার মৃত ফয়জুদ্দিনের ছেলে আক্তার হোসেন আমিন, তালা মার্কা।
সরেজমিন জনমত জরিপে বাবুল ঘাটিয়ালের মাছ মার্কা জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আবুল কালাম আজাদ মাস্টারের ফুটবল মার্কার নামও শোনা গেছে। তবে ৩জন প্রার্থীর মাছ মার্কা এবং ফুটবল মার্কার মধ্যে লড়াই হবে বলেও ধারণা করছেন ওই ওয়ার্ডের ভোটাররা। তবে জয়ের মালাটা যার গলায়ই উঠুুক না কেন প্রত্যেক প্রার্থীর আত্মবিশ^াস বিপুল ভোটে তার মার্কাই জয়লাভ করবে। উল্লেখ্য বিগত সময়েরর ইউপি সদস্য আব্দুল আউয়ালের মৃত্যুজনিত কারণে এই উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আইন শৃঙ্খলা নিযন্ত্রণের জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
স/ এষ্

