ঢাকামঙ্গলবার , ২৪ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরীতে হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করলো চেয়ারম্যান

admin
এপ্রিল ২৪, ২০১৮ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। উপজেলার রায়গ্ঞ্জ ইউনিয়ন পরিষদের আওতায় ইউপি চেয়ারম্যান আসম আব্দুল্লাহ আল ওয়ালিদ মাসুম এসব ব্যাগ বিতরণ করেন। গত ৩দিন ব্যাপী স্কুলব্যাগ বিতরণের প্রথমদিন রায়গঞ্জ উচ্চ বিদ্যালয় ও রায়গ্ঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতিয় দিন সোনাইর খামার আলিম মাদরাসা ও রতনপুর এমইউ উচ্চ বিদ্যালয় এবং শেষদিন গতকাল সাপখাওয়া উচ্চ বিদ্যালয় ও বড়বাড়ী দাখিল মাদরাসায় বিতরণ করেন। ওই ইউনিয়নের ৬টি বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির দরিদ্র শিক্ষার্থীদের পরাশোনায় আগ্রহী করে তোলার উদ্দেশ্যে প্রতি বিদ্যালয়ে ৫০টি করে মোট ৩শ ব্যাগ দেয়া হয়। বিতরণকালে ইউপি চেয়ারম্যান, সদস্য, স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

স/এষ্