নাগেশরীতে মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা ও মিশুকসহ একজন আটক
কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের নাগেশ^রীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও মিশুকসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, রোববার রাত সোয়া ১০টার দিকে যানবাহন চেকপোস্টে ডিউটি করাকালে এস,আই তাওহীদুর রহমান, এসআই সাইফুল ইসলাম ও এস,আই রেজাউল করিম এর একটি ফোর্স রামখানা ইউনিয়নের কদমতলী হতে আন্ধারীঝাড় ত্রিমোহনী ব্রিজের উপর থেকে মোহাম্মদ রঞ্জু মিয়া (২৫) নামের এক মাদক কারবারীকে ২ পোটলায় ১০ কেজি গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে। এ সময় একটি মিশুক গাড়িও জব্দ করা হয়। ধৃত রঞ্জু মিয়া ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম বেলদহ কুড়ারপাড় এলাকার ছফর উদ্দিন ছফদ্দীর ছেলে।
নাগেশ^রী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, কুড়িগ্রাম পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে, মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও মিশুকসহ ১ জনকে আটক করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/অ

