ঢাকাসোমবার , ১৪ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ^রীতে ভাব ই-লার্নিং প্রকল্পের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

admin
মার্চ ১৪, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নাগেশ^রীতে ভাব ই-লার্নিং প্রকল্পের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের নাগেশ^রীতে ভাব ই-লার্নিং প্রকল্পের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ এর আয়োজনে ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় সোমবার বেলা ১২টায় নাগেশ^রী পৌর এলাকার আদর্শ পাউলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ই-লার্নিং কর্মসূচি বিষয়ে দিনব্যাপী সচেতনতামূলক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের, ই-লার্নিং কী, ই-লার্নিং এর বিভিন্ন প্লাটফর্ম, প্রযুক্তিগত শিক্ষার গুুরুত্ব, সুবিধা-অসুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবিলায় করনীয় বিষয়ে আলাচনা করা হয়। এ সময় ৬টি দলে বিভক্ত হয়ে প্রশিক্ষণার্থীরা এসব বিষয় তুলে ধরেন। এছাড়াও ট্যাবের সর্বোচ্চ ব্যবহার, নিশ্চিৎ ও এলএমএস এর মাধ্যমে মনিটরিং করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম মোহাম্মদ আজাদ এর সঞ্চালণায় এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক জুলফিকার জামিল, সহকারী শিক্ষক হাসান ইনাম, রাশেদা বেগম প্রমুখ। এছাড়াও প্রশিক্ষণে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জানান ইউএনডিপি ভাব ই-লার্নিং প্রকল্পের আওতায় ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা এলএমএস কনটেন্টসহ ট্যাব ব্যবহার করছে। ট্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পাঠ্য সূচির সব বিষয়ের ভিডিও দেখা, স্ক্রিপ্ট পড়া ও পরীক্ষা দিতে পারছে।

স/অ