মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মো: নাঈম এর পিতা নয়ন ঢালী (৭০) কে দেখতে বুধবার রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ছুটে যান জেলার জাপার নেতারা। নাঈম এর পিতা নয়ন ঢালী দীর্ঘ ৪ মাস ধরে ব্রেন স্টোক করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন । তার বাড়ী মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর মহাখালির ঢালী বাড়ী । নেতারা অসুস্থ্য নয়ন ঢালীর চিকিৎসার খোঁজ খবর নেন। এবং তার দ্রুত সুস্থ্যতা কামনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এড. মুজিবুর রহমান, কাতার প্রবাসী ও কাতার জাতীয় পার্টির সভাপতি হাজী আবুল বাসার, মো: জাকির হোসেন প্রমুখ ।
স/মা

