নলছিটির রানাপাশায় ত্যাগীদের মূল্যায়নের দাবীতে ইউনিয়ন আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি ॥ দলের জন্য যারা ত্যাগ করেছে, মামলা হামলার স্বীকার হয়েছে এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সেচ্চার রয়েছে, ইউপি চেয়ারম্যান পদে এমন প্রার্থীকে দেখতে চায় রানাপাশা ইউনিয়নের আওয়ামীলীগের নেতা কর্মীরা।
অতিথিপাখীর মতো আসা হাইব্রীডদের যাতে দলীয় মনোনয়ন না দেয়া হয়, সে বিষয়ে দলের নেতা ঝালকাঠি-নলছিটি আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বরাররে দাবী তোলেন। দলের দুর্দিনের কান্ডারী দেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়ার দাবীতে ভিন্নধর্মী একটি সভা করেছে নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন আওয়ামীলীগ।
শনিবার বিকেলে তেতুলবাড়িয়া স্কুল মাঠে আয়োজিত সভায় উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ভিন্নধর্মী এ সভায় একই মঞ্চে বসেছিলেন এই ইউনিয়নের চেয়ারম্যন পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী একাধীক প্রার্থীরা। রানাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হামিদ মোল্লা’র সভাপতিত্বে এই সভায় ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যন পদপ্রার্থী আব্দুল খালেক মাষ্টার, চেয়ারম্যন পদপ্রার্থী ইউসুফ সিকদার, চেয়ারম্যন পদপ্রার্থী সাইদুর রহমান, চেয়ারম্যন পদপ্রার্থী জেলা পরিষদ সদস্য জে.এম হাতেম আলী, চেয়ারম্যন পদপ্রার্থী ও জেলা আওয়ামীলীগ সদস্য এডভোকেট মোশারফ হোসেন, রানাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক দরবেশ শরীফ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আকন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পাভেল হাওলাদার, বাংলাদেশ ছাত্রলীগ জেড.এ ভূট্টো কলেজ শাখার সাবেক সভাপতি নাজিউর রহমান নুরনবী, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন মোল্লা, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম জোমাদ্দার সহ অনেকে বক্তৃতা দিয়েছেন।
সভায় দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় গন্যমান্য ও সাধারণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা একটাই দাবীতে বক্তব্য দিয়েছেন। সবাই বলেছেন, ত্যগীদের মুল্যায়ন করে চেয়াম্যান পদে যাকে মনোনয়ন দেয়া হবে বাকিরা সবাই মেনে নিয়ে আগামী নির্বাচনে দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে করে রানাপাশা ইউনিয়নকে মাননীয় প্রধান মন্ত্রী এবং ঝালকাঠি নলছিটির অভিভাবক আমির হোসেন আমুকে উপহার দিবেন।
স/এষ্

