ঢাকাবুধবার , ২৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নলছিটির ডাকাতি মামলার আসামী কর্তৃক বাদীর নিকট চাঁদাদাবীর অভিযোগে

admin
এপ্রিল ২৬, ২০১৭ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটির বিয়ে বাড়িতে ডাকাতি মামলার আসামীরা বাদীর নিকট চাঁদা দাবী ও হামলার অভিযোগের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাবিবুর রহমান বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআই বরিশালকে দায়িত্ব দিয়েছেন।
মামলার আসামীরা হলো নলছিটি উপজেলার কুশংগল গ্রামের আ. মজিদ হাওলাদার, শাহ আলম, ওয়াহেদ মোল্লা, বাসার মোল্লা ও বাকেরগঞ্জের বরিয়া গ্রামের আনোয়ার খান।
মামলায় বাদী অভিযোগ করেন আসামীরা গত ২৫ এপ্রিল বিকেলে দলবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায় এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত ডাকাতি মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয়। মামলা তুলে নেয়া না হলে জামিন করাতে টাকা খরচ বাবদ একলক্ষ টাকা তাদেরকে দিতে হবে। না দিলে বাদী ও তার পরিবারের সদস্যদের খুন-জখম করা হবে বলেও হুমকি প্রদান করা হয়।
উল্লেখ্য, এই মামলার ১ নং আসামী মজিদের ঈন্ধনে ২০১৪ সালের ১ জুন ২ ও ৩ নং আসামী ভাড়াটিয়া ডাকাত ৫ নং আসামীসহ ১৫-২০ জনের একটি দল বাদীর ছোট ভাইয়ের বৌভাত অনুষ্ঠানের রান্না চলাকালে গভীর রাতে অস্ত্রসহ প্রবেশ করে। এ সময় ডাকাত দল এলোপাথারি গুলি ছোড়লে ৬জন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় নামধারী আসামীরা বাদী পরিবারের লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে নানা ধরনের ক্ষয়ক্ষতি করতে থাকে বলে বাদী হাবিবুর রহমান দাবী করেন।

স/এষ্