নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে মুদি ব্যবসায়ীর রুহুল আমিন আদব মল্লিক মৃত্যু
মো রাজিব তালুকদার জেলা প্রতিনিদি (ঝালকাঠী) কাঠালিয়া:
ঝালকাঠির নলছিটিতে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক মুদি ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। রুহুল আমিন আদব মল্লিক (৩০) নামের ওই মুদি ব্যবসায়ী উপজেলার দক্ষিণ নাঙ্গুলী গ্রামের মোঃ সুলতান মল্লিকের পুত্র। স্থানীয়রা জানান, সোমবার সকালে তার নিজ দোকানে বৈদ্যুতিক বাতির লাইন ঠিক করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
স/মা

